জেলা প্রতিনিধি, যশোর ॥ বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে বিজবি সদস্যরা ১ কোটি টাকা মুল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করেছে। শনিবার সকাল ৮টার সময় বিজিবি সদস্যরা এ হেরোইন উদ্ধার করে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আতাউর মোড়লের বাড়ি অভিযান চালিয়ে তার ঘরের ভিতর ধানের গোলা থেকে ১ কোটি টাকা মুল্যের ১ কেজি হেরোইন আটক করা হয়। হেরোইন উদ্ধারের সময় আতাউর বাড়িতে ছিল না। আতাউর ঘিবা গ্রামের জয়নাল মোড়লের ছেলে।
