Skip to content

কোম্পানীগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১

জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥ কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে বসুরহাট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান পুলিশ।

নিহত ইসমাইল হোসেন (২৮) কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকার বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘রাত ১টার দিকে বসুরহাট এলাকায় ইসমাইলের বাড়িতে হঠাৎ বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় ইসমাইল গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত সাড়ে ৩টার দিকে সেখানেই তিনি নিহত হন।’

এদিকে বোমা বিস্ফোরণে ইসমাইলের একটি ঘর পুড়ে যায় বলে জানান তিনি।

তবে ওসি ধারণা করছেন, বোমা তৈরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫