Skip to content

বিয়ে ঠেকানোর কৌশল

লাইফস্টাইল ডেস্ক ॥ বিয়ে ঠেকানোর অভিনব কৌশল অবলম্বন করছেন বৃটেনের এশীয় তরুণীরা। বৃটেনে তা পরিচিতি পেয়েছে স্প্রুন ট্রিক বলে। কৌশলটি হচ্ছে তাদের অন্তর্বাসের ভেতর চামচ লুকিয়ে রাখা। বৃটেনের একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে পিআিইয়ের খবরে বলা হয়েছে, দক্ষিণ এশীয় বংশো™তূত অল্প বয়সী তরুণীদের পরিবার প্রায়ই যা করে তা হচ্ছে ছুটির সময় মেয়েকে বৃটেনের বাইরে নিয়ে বিয়ে দেয়া। দাতব্য সংস্থাটি জানিয়েছে, অনেক তরুণী তাদের ফোন করে সহায়তা চান। এক্ষেত্রে তাঁরা সংশ্লিষ্ট তরুণীকে অন্তর্বাসের নীচে একটি চামচ লুকিয়ে রাখার পরামর্শ দেন। এতে বিমানবন্দর পার হওয়ার সময় নিরাপত্তা তল্লাশি যন্ত্রে ধরা পড়ার পর ১৬ বা তা বেশি বয়সী তরুণীকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। এসময় তাদের বিপদের কথা তারা কতৃপক্ষকে জানান। এতে আইনী পদক্ষেপের ফলে এসব তরুণী বিয়ে থেকে রক্ষা পান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫