স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতী আর নেই(ইন্নালিল্লা… রাজেউন)। তিনি আজ সকাল সোয়া ৮ টায় রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর । বয়াতী দীর্ঘ প্রায় চার বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন । ছোট বেলা থেকে গান করলেও ১৯৫৬ সাল থেকে পেশাগত ভাবে গান শুরু করেন আব্দুর রহমান বয়াতী। দেশীয় ফোক গানের মাধ্যমে তিনি সর্বমহলে পরিচিতি লাভ করেন। আব্দুর রহমান বয়াতীর দীর্ঘ সঙ্গিত ক্যারিয়ারে ৫০০ টি একক এবং ২০০ টি মিক্সড অ্যালবাম প্রকাশ হয়েছে। বয়াতী দেশ বিদেশের অসংখ্য মঞ্চ অনুষ্ঠান ছাড়াও বাংলাদেশ রেডিও, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের প্রায় সবকটি বেসরকারি চ্যানেলে সঙ্গিত পরিবেশন করেছেন নিয়মিত। বিশেষ করে তাঁর গাওয়া – এক খান চাবি মাইরা দিল ছাইড়া- গানটি সারা বাংলাদেশ সহ সারাবিশ্বে সকল বাংলাভাষাভাষীর কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। সঙ্গিতে অনবদ্য অবদানের জন্য বরেণ্য এই মানুষটি প্রেসিডেন্সি পুরুস্কারসহ ৬টি জাতীয় পুরষ্কার অর্জন করেন। এছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন এই শিল্পী।(বিস্তারিত আসছে…)
আব্দুর রহমান বয়াতীর ইন্তেকাল
আপডেট :August 19, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
