Skip to content

পুরুষ দলে নারী ক্রিকেটার!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ক্রিকেট ইতিহাসে প্রথমবার পুরুষ দলে নারী ক্রিকেটার খেলার ঘটনা ঘটলো। আর এই গৌরব অর্জন করে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করলেন ইংলিশ নারী ক্রিকেটার কলি ওয়ালওয়াক।

ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের প্রাচীনতম লিগ বোস্টন অ্যাসোসিয়েশনের ১২৫ বছরের ইতিহাসে প্রথমবার মূল পুরুষ দলে নারী ক্রিকেটার খেলার ঘটনা ঘটলো!

অ্যাশেজের চতুর্থ টেস্টে স্ট্রুয়াট ব্রডের ম্যাচজয়ী ইনিংসটি যেদিন ক্রিকেট মিডিয়ায় প্রধান সংবাদ হয়ে প্রচারিত হলো, সেদিনই ঘটেছেই এই ঘটনা। ল্যাঙ্কাশায়ারের এই ক্রিকেটার নিজের প্রথম ম্যাচে দারুণ পারফর্মও করেছেন। মাত্র ১১ ওভার বোলিং করে তিনি নিয়েছেন ৪টি উইকেট।

নিজের এই অনন্য সাধারণ কীর্তি বিষয়ে কলি বলেন, “আমি যখন মাঠে নামি তখন সবাই হাসছিলো। কিন্তু কথা হলো, দলের একমাত্র নারী ক্রিকেটার আমি; তাই এমনটি হতে পারে বলেই মনে করেছিলাম!”

কলি আরো বলেন, “আমি বোলিংয়ে গেলেই ছেলেরা কেমন খোলসে ঢুকে যাচ্ছিলো! তারা হয়তো একজন মেয়ের বলে আউট হতে ভয় পাচ্ছিলো। তাদের রক্ষনাত্মক খেলা দেখে আমার তাই মনে হয়েছে।”

কলি ল্যাঙ্কাশায়ারের দল ওয়ালশর হয়ে মাত্র আট বছর বয়সেই দ্বিতীয় বিভাগ ক্রিকেটে খেলা শুরু করেন। সেখান থেকে ভালো পারফর্ম করেই দলের মূল স্কোয়াডে ঢুকে পড়লেন তিনি।

ল্যাঙ্কাশায়ারের প্রাচীনতম লিগে খেলার আগে কলি জানতেননা যে এমন একটি রেকর্ড করতে যাচ্ছেন তিনি! সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে এমনই জানান কলি।

কলি বলেন, “লিগের মূল দলে যে আমিই প্রথম নারী, এটি আমি জানতামনা। পত্রিকায় পড়েই জেনেছি।”

কলি আরো বলেন, “ছোটোবেলায় আমার বন্ধুদের মধ্যে আমি একাই ছেলেদের সাথে ক্রিকেট খেলতাম। অন্য দিকে আমার বন্ধুরা কেবল ছেলেদের বিষয়ে গল্পই করতো!”

উল্লেখ্য, ল্যাঙ্কাশায়ারের ১২৫ বছরের প্রাচীন লিগ বোস্টন অ্যাসোসিয়েশনের মূল দলে খেলে রেকর্ড করেন কলি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫