Skip to content

ভোলায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪০

জেলা প্রতিনিধি, ভোলা ॥ দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের র‌্যালিতে আওয়ামী লীগ সমর্থকরা হামলা করেছে। এ সময় সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ ৪০ জন আহত হয়েছেন।

এদিকে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর করেছে বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর পদক্ষিণ করে বাজারের পূর্বমাথা এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ সমর্থকরা বাধা দেয়। এ সময় বিএনপি সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এতে পুলিশ, সাংবাদিকসহ ৪০ জন আহত হয়েছেন বলে জানান তারা।

সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫