Skip to content

৮ সমাবেশের ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ নির্দলীয় নিরপে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী ঈদের আগে ও পরে আট জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্যে ছয়টি ঈদের আগে ও ঈদের পরে দুটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

৭ সেপ্টেম্বর নরসিংদী, ১৫ সেপ্টেম্বর রাজশাহী, ১৬ সেপ্টেম্বর রংপুর, ২২ সেপ্টেম্বর খুলনা, ২৮ সেপ্টেম্বর বরিশাল এবং ৫ অক্টোবর সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। ঈদের পর চট্টগ্রাম ও ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার বেলা ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। চলমান আন্দোলন, সরকারের গণতান্ত্রবিরোধী কার্যকলাপ, আগামী জাতীয় নির্বচান নির্দলীয় নিরেপে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ল্েয এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ১৮ দল।

সরকারের গতিবিধির ওপর ল্য রেখে পরবর্তী কর্মসূচি দেয়ার কথাও বলেন তিনি।

বর্তমান সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে তিনি পুনরায় উল্লেখ করেন।

এসময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সাংগঠনিক তৎপরতা চলানোর জন্য নিজ নিজ দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এসময় বিএনপির ৫৬ টিম ৭৫টি সাংগঠনিক জেলা সফর করবে।

সংবাদ সস্মেলনে আরও উপস্থিত ছিলেন- জায়ায়াতের কর্মপরিষদ সদস্য ডা. রেদওয়ান উল্লাহ সাহেদী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহীম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫