Skip to content

বিএসএফের তাড়ায় নদীতে ডুবে বাংলাদেশী নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড় ॥ বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ের বিড়াজোত এলাকায় ভারতীয় সীমান্তরী বাহিনী- বিএসএফের তাড়া খেয়ে ৫৫ বছর বয়সী বাংলাদেশী এক নারী নদীতে ডুবে মারা গেছেন। নিহত মহিলার নাম ঝর্ণা বেগম।

ঝর্ণা বেগমের পরিবারের প থেকে অভিযোগ করা হয়েছে, রোববার সন্ধ্যায় বাড়ির পাশের চাওয়াই নদীর পাড়ে ভারতীয় চা বাগানে চলে যাওয়া একটি গরু আনতে যায় ঝর্ণা বেগম। এ সময় বিএসএফ এবং চা বাগানের লোকেরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে ঝর্ণা বেগম চাওয়াই নদীতে ঝাঁপ দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করলে পানিতে ডুবে যায়। এ ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে রাত ১০টার পর চাওয়াই নদীর বাংলাদেশী অংশে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে সদর থানার পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিএসএফের ধাওয়ায় একজনের মৃত্যু হয়েছ এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে গতকাল ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত থেকে শাহাবুদ্দিন (২১) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবির উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন জানান, বিএসএফের হাতে শাহাবুদ্দিনের ধরা পরার খবর জানতে পেরে প্রতিবাদ এবং তাকে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়। এরপর বেলা আড়াটার দিকে ওই সীমান্তে পতাকা বৈঠক বসে। বৈঠকে বিএসএফ জানায়, আটক বাংলাদেশী শাহাবুদ্দিনকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সূত্র: আইআরআইবি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫