Skip to content

হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রলীগের দু’পরে সংঘর্ষ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দু’পরে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক বাদল মিয়ার সঙ্গে যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়ার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ পূর্ব বিরোধের জের ধরে সোমবার দুপুরে দু’প দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ রায় জানান, পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের দু’পরে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক বাদল মিয়া জানান, কলেজের কাস কমিটি গঠন নিয়ে জুনিয়র ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটা  ছাত্রলীগের কোনো কোন্দল নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫