Skip to content

শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ আটক ১

স্টাফ রিপোর্টার ॥ আবারও স্বর্ণের চালান ধরা পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার রাত ১২টার দিকে ৮ কেজি স্বর্ণের ৬৫টি বারসহ দীপক কুমার আচর্য (৬০) নামে এক ভারতীয় নাগরিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ (এবিপিএন) ও বিমানবন্দর কাস্টমস। তার কাছ থেকে স্বর্ণ ছাড়াও ১১টি আইফোন এবং ১১ হাজার ২২৫টি মেমোরি কার্ড উদ্ধার করে।

বিমানবন্দর আর্মড পুলিশের সিনিয়র এএসপি আলমগীর হোসেন বলেন, হংকং-ঢাকা-কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭৯ ফাইটটি হংকং থেকে ঢাকায় পৌছে সোমবার রাতে। রাত সাড়ে ৯টার দিকে বিমানটি শাহজালালে যাত্রীদের ট্রানজিট দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট বিমানের যাত্রী দীপক কুমারকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছে ৮ কেজি স্বর্ণ, আইফোন ও মেমোরি কার্ডগুলো পাওয়া যায়।

তিনি বলেন, বিমানবন্দরে চোরাচালান চক্রের অন্য কোনো সদস্যর কাছে স্বর্ণগুলো হস্তান্তরের চেষ্টা করছিলেন এই ভারতীয় নাগরিক। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫