Skip to content

সমলিঙ্গ বিবাহ সারলেন ৩১ জন যুগল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিশ্বের ১৪ তম দেশ হিসেবে সরকার স্বীকৃত সমলিঙ্গে বিবাহ হয়ে গেল নিউজিল্যান্ডে। সোমবার সকালে নিউজিল্যান্ডের বিভিন্ন গির্জায় মোট ৩১ জন যুগল আঙটি বিনিময় করে সমলিঙ্গ বিবাহ সারলেন। দীর্ঘদিন লড়াইয়ের পর বিপরীত লিঙ্গের না হয়েও প্রিয় মানুষকে বিয়ে করার সুযোগ পেয়ে প্রত্যেকের মুখেই যেন যুদ্ধ জয়ের হাসি।

চলতি বছর এপ্রিল মাসেই নিউজিল্যান্ডের পার্লামেন্ট সমলিঙ্গে বিবাহ আইন পাশ হয়। দেশে ১৯৫৫ সালে যে বিবাহ আইন ছিল সেটারই সংশোধন আনা হয়েছিল। এ দেশে এত দিন শুধুমাত্র নারী ও পুরুষের বিবাহ আইনসিদ্ধ ছিল৷ নিষিদ্ধ ছিল সমলিঙ্গ বিবাহ৷

কিছু দিন আগে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় আইনসিদ্ধ হয় সমলিঙ্গ বিবাহ। ইংল্যান্ড ও ওয়েল্স-এ আইনি স্বীকৃতি পেতে চলেছে সমলিঙ্গ বিবাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫