Skip to content

ককটেল বিস্ফোরণ মামলা মির্জা ফখরুলসহ ১৪ জনের জামিন

স্টাফ রিপোর্টার ॥ সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমকে আনোয়ার ও হান্নান শাহসহ ১৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে চতুর্থ অতিরিক্ত দায়রা জজ মো. হাবিবুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই দিন অনুপস্থিত ৪ জনের সময়ের আবেদনও মঞ্জুর করেন তিনি। এছাড়া চার্জ শুনানির জন্যে আসামি পক্ষ সময়ের আবেদন করলে তাও মঞ্জুর করেন আদালত।

ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক পাঁচ মামলায় ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ জামিন দেন।

এর আগে রাজধানীর রমনা ও পল্টন থানায় দুটি করে চারটি এবং শাহজাহানপুর থানায় একটি মামলায় গত ৬ মে জামিন পান তিনি। গত ২ মার্চ মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা পাঁচটি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫