কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি ঃ কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউপির ঘাটাখালি নদীর উপর নির্মিত ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে। গাজীপুর-১ আসনের সাংসদ ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বিকেলে এ ব্রীজটির উদ্বোধন করেন।
চন্দ্রা ত্রিমোড় থেকে চান্দাবহ জিসি ভায়া রসূলপুর রাস্তায় ঘাটাখালি নদীর উপর ৭৫ মিটার দীর্ঘ এবং আর সি সি গার্ঢার এ ব্রীজটি। ব্রীজটি ওই এলাকার মানুষের বহু দিনের প্রতিক্ষিত ছিল। যা পূরণ হয়েছে। এলজিইডির বাস্তবায়নে ব্রীজটি নির্মাণ করে মেসার্স ওরিয়েন্ট ট্রেড ইন্টারন্যাশনাল। এসময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করীম রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, আটাবহ ইউপির চেয়ারম্যান এম এ আলীম, কালিয়াকৈর বিআরডিপির চেয়ারম্যান মোশারফ হোসেন জয়, কালিয়াকৈর আ’লীগ এর সাংগঠনিক সম্পাদক আকবর আলী, গাজীপুর জেলা আইনজিবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট বেলায়েত হোসেন বাবু প্রমুখ।
কালিয়াকৈরে ঘাটাখালি নদীর উপর নির্মিত ব্রীজের শুভ উদ্বোধন
আপডেট :August 23, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
