বিনোদন ডেস্ক ॥ স্বামী সাইফ আলী খানকেও চুমু খেতে আপত্তি জানালেন বলিউড তারকা কারিনার। তবে সেটা বাস্তবে নয় পর্দায়। বিয়ের সময়ই কারিনা বলেছিলেন তিনি আর পর্দায় কাউকে চুমু খাবেন না। কথা রেখেছেনও তিনি।
তাই বিয়ের পরপরই দশুদ্ধিদ ছবিতে হৃত্বিককে চুমু খেতে আপত্তি করেন কারিনা। অন্য একটি ছবিতে ইমরান হাসমিকে চুমু খেতে চাননি তিনি। আর এবার একই আপত্তি তুললেন স্বামী সাইফের ক্ষেত্রেও।
কিছুদিন আগেই সাইফ একটি ছবির স্ক্রীপ্ট শোনার সময় উপস্থিত ছিলেন কারিনাও। ছবিতে চুম্বন দৃশ্যের কথা শুনেই আপত্তি তোলেন কারিনা। সাইফও কারিনার কথা মেনে নিয়ে অনুরোধ করেছেন চিত্রনাট্য থেকে যেন দৃশ্যটি বাদ দিয়ে দেওয়া হয়।
বিয়ের আগে লাভ আজ কাল ছবিতে দীপিকা পাডুকোনকে চুমু খেয়েছিলেন সাইফ। কমবখত ইশক ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে চুম্বন দৃশ্য ছিল কারিনার।
স্বামীকেও চুমু খেতে আপত্তি কারিনার
আপডেট :August 27, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
