Skip to content

আইটেম গানে ক্ষেপেছেন অ্যাশ

বিনোদন ডেস্ক ॥ সুন্দর হাসি ও কৌশলগত আচরণের কারণে পরিচিত ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু এবার মেজাজ হারালেন বচ্চনবধু।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এক সাংবাদিক তাকে ‘কেন সিনিয়র অভিনেত্রীদের শুধু আইটেম গানে কাজ করার প্রস্তাব দেয়া হয়’ প্রশ্ন করলে ওই সাংবাদিকের উপর রেগে যান তিনি। প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া বলেন, “এই প্রশ্ন ইন্ড্রাস্ট্রির অন্যান্যদের করা উচিত। অভিনেত্রীদের এ প্রশ্ন কেন?”
সম্প্রতি ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’(৩১মে) ছবিতে ঘাগরা আইটেম গানে নেচেছিলেন মাধুরী দিক্ষিত। এই প্রসঙ্গেই প্রশ্নটি করা হয় ঐশ্বরিয়াকে। ‘সিনিয়র অভিনেত্রী’ ও ‘আইটেম গান’ সংক্রান্ত প্রশ্নের কারণেই ঐশ্বরিয়া বেশি ক্ষেপেছেন। সম্প্রতি গুজব ওঠে সঞ্জয় লীলা বানশালির ‘রামলীলা’তে আইটেম গানে নাচবেন এ বলিউড সুন্দরী। কিন্তু ঐশ্বরিয়া ও বানশালি দুজনেই এ খবর অস্বীকার করেছেন। প্রিয়াঙ্কা চোপড়াই এ ছবির আইটেম গানে নাচবেন।
ঐশ্বরিয়া প্রতিভাবান একজন নাচিয়ে। ‘শক্তি’(২০০২) ছবিতে ইশক কামিনে, ‘বান্টি অর বাবলি’(২০০৫)ছবিতে ‘কাজরা রে’ আইটেম গানে অংশ নিয়েছিলেন তিনি। এ দুটি আইটেম গানই বলিউডে আইটেমের স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়। কিন্তু গুজবে বিরক্ত ঐশ্বরিয়ার আচরণ দেখে মনে হচ্ছে তিনি আইটেম গান নিয়ে কথা বলতে আগ্রহী নন।
হৃত্বিক রোশনের বিপরীতে ‘গুজারিশ’(২০১০) ছবিতে সর্বশেষ দেখা গেছে ঐশ্বরিয়াকে। মেয়ে আরাধ্যর জন্য ফিল্ম জগত থেকে দূরে ছিলেন তিনি। সংবাদ সম্মেলনটিতে অ্যাশ তার বহুল প্রতিক্ষীত ‘কামব্যাক’ নিয়ে কথা বলতেও অস্বীকৃতি জানান। “আমি স্ক্রিপ্ট দেখছি এবং এটি চূড়ান্ত হয়েছে। ছবি সংক্রান্ত ঘোষণা দেয়াটা পরিচালক ও প্রযোজকদের দায়িত্ব। তাই আমি এটা কখনই করব না।” সূত্র: এনডিটিভি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫