Skip to content

খেলতে অধীর মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ ‘প্লেয়ার বাই চয়েজ’- নতুন এই নিয়মে ঢাকা  প্রিমিয়ার লীগের দলবদল হয়ে গেছে। তবে শঙ্কা লীগটা মাঠে গড়ানো নিয়ে। ৩রা সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা থাকলেও ক্লাবগুলোর দাবির মুখে আরেকবার তা পিছিয়ে যাচ্ছে তা নিশ্চিত। ‘প্লেয়ার বাই চয়েজ’ নিয়ম নিয়ে সন্তুষ্ট নন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহীমও। এবারও খেলবেন শেখ জামাল ক্লাবে। তবে তিনি যেখানেই খেলুন আর নয়া নিয়মটা নিয়ে যতই অসন্তুষ্ট থাকুন তার দাবি এই লীগ যেন দ্রুত মাঠে গড়ায়। এর কারণ হিসেবে গতকাল তিনি অনুশীলনের ফাঁকে বলেন, ‘আমি আশা করছি সব খেলোয়াড় সিরিয়াসলি নিবে। এখানে যারা আছে তারা সবাই সিরিয়াসলি নিবে এবং আমরা যারা জাতীয় দলের খেলোয়াড় এখানে খেলবো আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। লীগটা যেন তাড়াতাড়ি শুরু হয় আমরা কয়েকটা ম্যাচ খেলতে পারি।  পেস বোলারদের জন্য অবশ্যই এটা একটা বড় অনুশীলন এবং সুযোগ। প্রিমিয়ার লীগ বাংলাদেশের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এখানে স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলা হয়। এখানে যদি আপনি পারফর্ম করেন তাহলে এটা আপনাকে যেকোন টুর্নামেন্টে যাওয়ার আগে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। ’
নতুন নিয়মে অসন্তোষ প্রকাশ করে মুশফিক বলেন, ‘এই পদ্ধতিতে দলবদল নিয়ে ক্রিকেটারদের কেউই খুশি না। এতে ক্রিকেটারদের দল বাছাইয়ে কোন অধিকার থাকে না। তবে ক্রিকেট বোর্ড আমাদের কথা দিয়েছে এই নিয়মটা এবারই।’ এছাড়াও মাশরাফির বিষয়ে বলেন, অবশ্যই মাশরাফী ভাই সবসময় চেষ্টা করে তারা শতভাগ দেয়ার। সে সবার জন্যই আইডল। সে খুব হার্ড পরিশ্রম করছে এবং প্রিমিয়ার লীগের ম্যাচ তার জন্য একটা সুযোগ। আশা করছি, সে যেন খেলে। আমাদের দলে তাকে খুব তাড়াতাড়ি দরকার এবং নিউজিল্যান্ড সিরিজের আগেই দলে ফিরতে পারলে ভাল।
ওদিকে অনূর্ধ্ব-১৯, ‘এ’ দল এবং অনূর্ধ্ব-২৩ এর বাজে পারফরমেন্স নিয়ে অধিনায়ক বলেন, ‘আমরা যেমনটা আশা করেছিলাম তেমনটা হয়নি। তারা অনেক দিন পর দেশের বাইরে খেলতে গেছে। এটা একটা কারণ হতে পারে। একসময় মনে হয়েছে তাদের সামর্থ্য ছিল কিন্তু তারা পারেনি। প্রিমিয়ার লীগটা একটা সুযোগ। যারা ভালো পারফরমেন্স করবে ভবিষ্যতে তারা দলে সুযোগ পাবে। আমি আশা করবো অনেকেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫