বিশেষ প্রতিনিধি ॥ সাধারণত প্রায় সময়ই সংবাদপত্রের শিরোনাম হয় ভূমি অফিস কর্তৃক সরকারী খাস জমি খারিজ করার। এবার ভূমি অফিসই লীজ হয়ে যায় ভূমিদস্যুদের হাতে। এমনটি সংবাদ জানা যায়, গাজীপুর সদর উপজেলার গাছা ইউনিয়ন ভূমি অফিসের বেলায়। সংশ্লিষ্ট ভূমি অফিস এবং তৎসংলগ্ন পুকুর মিলে মোট ১ একর ৭০ শতাংশ সরকারী খাস জমি নিয়ম বর্হিভূত ভাবে কোর্ট অফ ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেট এর কর্তৃপক্ষ লীজ প্রদান করে মর্মে দখলদারকর্তৃক সাইনবোর্ড স্থাপন হয়।
জানা যায়, জেলা-গাজীপুর, থানা-টঙ্গী, হালে-জয়দেবপুর, মৌজা- সোন্ডাস্থিত সিএস খতিয়ান নং-১, এসএ খতিয়ান নং-১, আরএস খতিয়ান নং-১, সিএস ও এসএ দাগ নং-৩২১, ৩১০ আরএস দাগ নং- ৬০১, ৫৮৮, মোট জমির পরিমান ১ একর ৭৬ শতাংশ এর কাতে ১ একর ৭০ শতাংশ লীজ প্রদান করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ডের কোর্ট অফ ওয়ার্ডস ভাওয়াল রাজএস্টেট।
লীজ গ্রহীতারা হলেন ঃ ১) মোঃ হেলাল উদ্দিন ২) মোঃ কে এম হুমায়ুন কবির ৩) মোঃ আবু হানিফ ৪) মোঃ আঃ কাদের হাওলাদার ৫) মোঃ আঃ কাদির ৬) মোঃ মনিরুল ইসলাম (বাবু সিপাই) ৭) মোঃ মঞ্জুর আলম (সিপাই) ৮) মোঃ আক্তার হোসাইন ৯) মোঃ এস আলম ১০) নুরজাহান পারভীন ১১) মোঃ সামসুল হক ১২) মোঃ কামাল হোসেন ১৩) মোঃ এফ এম এ রাজ্জাক (বীর মুক্তিযোদ্ধা) ১৪) নুরুন্নাহার বেগম ১৫) মোঃ আঃ মালেক ও ১৬) মোঃ আমির হোসেন।
স্থানীয় ভাবে জানা যায়, লীজ গ্রহীতার মধ্যে স্থানীয় বাসিন্দা হলেন সাত জন।
সরেজমিনে জানা যায়, সিএস, এসএ, আরএস ১নং খাস খতিয়ানভূক্ত সিএস ৩১০, আরএস ৫৮৮ নং দাগের ৩৩ শতাংশ খাস গাছা ইউনিয়ন ভূমি অফিস (কাচারী বাড়ি) হিসেবে ব্যবহার হচ্ছে। সিএস, এসএ ও আরএস ১নং খাস খতিয়ানভূক্ত সিএস ৩২১ আরএস ৬০১ নং দাগের ১ একর ৪৩ শতাংশ ভূমি গাছা ইউনিয়ন ভূমি অফিসের পুকুর হিসেবে ব্যবহার হচ্ছে। তাছাড়াও পুকুরটির দক্ষিণ পাড় দিয়ে কাচাঁ বাজার এবং ২৪ ফিট সাবেক ইউনিয়ন পরিষদের পাঁকা রাস্তা, পশ্চিম পাড় দিয়ে ১৪ ফিটের ব্রিক সলিং, উত্তর পাড় ১০ ফিটের আধা-কাঁচা রাস্তা রয়েছে। যার বৈধ মালিক বাংলাদেশ সরকার পক্ষে ডেপুটি কমিশনার। এ সম্পত্তির সাথে কোর্ট অফ ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেট এর কোন সম্পর্ক নাই।
গত ২৫ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে পুকুরের দক্ষিণ পাড়ে ৪ফিট প্রস্থ ও ৬ ফিট দৈর্ঘের একটি ডিজিটাল সাইনবোর্ড সাটিয়েছে ভূমিদস্যুরা। এ বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীনুর ইসলাম বলেন, ‘১নং খাস খতিয়ানভূক্ত ভূমি কোর্ট অফ ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেট এর কর্তৃপক্ষ দিতে পারে না। লীজ গ্রহীতারাদের নোটিশ করা হয়েছে তারা আগামী বৃহস্পতিবার কাগজপত্র দেখা বলে জানিয়েছেন। যদি লীজের কাগজপত্র দেখাতে পারে তবে লীজ বাতিলের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হবে’।
এবার গাজীপুরে ভূমি অফিস ভূমিদস্যুদের হাতে লীজ
আপডেট :August 28, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
