Skip to content

ঐশী ‘নামের’ কারণে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসরাত ঐশী (১৫) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে নিজ করে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঐশী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমণ্ডি শাখার একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। বাবার নাম কেএম ইকবাল। তাদের বাসা বাস ডি-৫, ২৮৫/ই, এলিফ্যান্ট রোড।

আত্মহত্যার কারণ সম্পর্কে ঐশীর বাবা ইকবাল জানান, কিছুদিন ধরে ঐশী নাম নিয়ে সমস্যায় পড়ে সে। অনেকেই তাকে নামের কারণে উত্যক্ত করতো। এছাড়া প্রেমঘটিত কারণেও সে আত্মহত্যা করে থাকতে পারে।

নিউমার্কেট থানার এসআই কামাল হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিজ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঐশীর বাবার আবেদনের পরিপ্রেেিত ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫