স্পোর্টস ডেস্ক ॥ নারীদের প্রথম রাউন্ডের খেলায় অঘটনের শিকার হয়েছেন ২০১১ সালের চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুর। ১৭ বছরের যুক্তরাষ্ট্রের তরুণী ভিক্টোরিয়া ডুভালের কাছে তিনি। হাইতিয়ান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের আটলান্টার অধিবাসী ডুভাল ২৯৬ র্যাঙ্কিংয়ে থেকে এই কোর্টে নেমেছিলেন। অকুতভয় এই তরুণী দারুণ চমক দেখিয়ে ১১তম বাছাই স্টোসুরকে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রথম রাউন্ড বিদায় করে দিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়ম্যাচে গ্র্যান্ড স্ল্যামের কোর্টে নামলেন ডুভাল।
দিনের অন্য খেলায় দুবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ও গতবারের ফাইনালিস্ট ভিক্টোরিয়া আজারেঙ্কা সহজ জয়ে প্রথম রাউন্ড পেরিয়েছেন। তিনি ৬-০, ৬-০ গেমে জার্মানির দিনাহ ফিজেনমেয়ারকে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে এই বেলারুশ সুন্দরীর প্রতিদ্বন্দ্বী কানাডার আলেক্সান্ডার ওজনিয়াকি। এ ছাড়া মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন পেত্রা কেভিতোভা ও ক্যারোলিন ওজনিয়াকিও।
কিশোরীর কাছে নাস্তানাবুদ সামান্থা
আপডেট :August 29, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
