স্পোর্টস ডেস্ক ॥ আঘাত নিয়েই দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফলে আসন্ন্ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সাকিবের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডারের বুড়ো আঙুলে সূক্ষ্ম চিড় ধরায় তাকে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ক্যারিবিয়ান ক্রিকেট লীগে খেলার সময় আঙুলে আঘাত পান তিনি। ওয়েস্ট ইন্ডিজ থেকে সোমবার সাকিব দেশে ফিরেছেন এবং মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ দলের কোচ শেন জার্গেনসেনের সঙ্গে দেখা করেন। এরপর তার আঙুলে ব্যান্ডেজ দেখে এক্সÑরে করা হলে চিড় ধরা পড়ে। বিসিবি’র চিকিৎসক মনিরুল আলম জানান, সাকিব বার্বাডোস ট্রাইডেন্টস-এর হয়ে খেলার সময় আঘাত পান। ফলে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত তার খেলা অনিশ্চিত।
লীগে খেলা অনিশ্চিত সাকিবের
আপডেট :August 29, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
