Skip to content

সেলেনা গোমেজের নতুন প্রেমিক

বিনোদন ডেস্ক ॥ কিশোর হার্টথ্রোব পপ গায়ক জাস্টিন বিবারের সঙ্গে ছাড়াছাড়ির পর নিঃসঙ্গতায় আচ্ছন্ন হয়ে পড়েছিল সেলেনা গোমেজ। সেই নিঃসঙ্গতার বিষণ্ণতা কাটাতে এবার প্রেমিকের খোঁজে নেমেছে সে। এবার টার্গেট আরেক পপ গায়ক জর্জ শেলি।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, সম্প্রতি এক ভিডিও বার্তায় সেলেনা ইউনিয়ন জে ব্যান্ডের ভোকাল জর্জ শেলিকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছে।

ভিডিও বার্তাটি গত সপ্তাহে এক ছুটিতে ব্যান্ডের অন্য সদস্যদের সামনে বাজিয়ে শোনে জর্জ। এতে সেলেনা বলে, ‘হেই জর্জ! আমি সেলেনা। আমি কিছু সময়ের জন্য লন্ডনে ছিলাম। তখন তোমাকে খুব মিস করেছি।পরে আমাকে ফোন দিও।’

এক্স ফাইল তারকার এ আহ্বানে সাড়া দিতে দেরি করেনি জর্জ। আগামী মাসে লিসবনে তারা সাাতে সব ব্যবস্থা করে ফেলেছে। অবশ্য সেপ্টেম্বরে সেলেনার ইউরোপ ট্যুরে যথেষ্ট সহযোগিতা করছে ইউনিয়ন জে ব্যান্ড।

সেলেনার মতো সেলিব্রেটির এমন প্রস্তাবে রীতিমতো উচ্ছ্বসিত জর্জ। মিররের সঙ্গে কথা বলার সময় সে উচ্ছ্বাস সে গোপন করতে পারেনি।

ব্যান্ডের অন্য সদস্যদের সামনে ওই ভিডিও দেখার সময়কার কথা জানাতে গিয়ে জর্জ বলে, ‘প্রথমত আমার মনে হয়েছে, আমাদের দু’জনের একই মত। সেসময় লজ্জায় আমার গাল লাল হয়ে গিয়েছিল আর ছেলেরা সবাই হাসছিল।’

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকেই লিটল মিক্স ব্যান্ডের ভোকাল জেসি নেলসনের সঙ্গে ভি ভেস্টিভালে দেখা গেছে জর্জকে। ধারণা করা হচ্ছিল এবার তারা জুটি বাঁধতে যাচ্ছে। তবে পরে ভক্তদের সঙ্গে এক ভিডিও চ্যাটে সেরকম গুজব উড়িয়ে দেয় জর্জ শেলি।

এখন দেখা যাক সেলেনা-শেলি জুটি কতোদিন টেকে!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫