স্টাফ রিপোর্টার ॥ মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রের মুক্তির জন্য সরকারের কাছে আহবান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। আজ রাজধানীর গুলশানে অধিকারের কার্যালয়ে অধিকার কর্মকর্তাদের সঙ্গে বেঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, আদিলুরের বিষয়টি নিয়ে তিনি এবং তার সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এসময় তার সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্র সম্পর্ক বিভাগের লেজিসলেটিভ এসিস্ট্যান্ট টেরেন হেনরীসহ আরও কয়েকজন কর্মকর্তা। এর আগে দুপুর ১২ টার দিকে মার্কিন রাষ্ট্রদূত অধিকারের কার্যালয়ে যান। অধিকার কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেন। বেঠকে উপস্থিত ছিলেন অধিকারের প্রেসিডেন্ট সি আর আবরার, অধিকারের প্রতিষ্ঠাতা সদস্য সায়রা রহমান খান, পরিচালক নাসির উদ্দিন এলান ও সিনিয়র রিসার্চ তাসফিন ফাহমিনা। অধিকারের প্রেসিডেন্ট সি আর আবরার বলেন, আদিলুরের গ্রেপ্তার, কারাগারে ডিভিশন না দেয়া, অধিকার কর্মীদের হয়রানী ও অধিকার কার্যালয়ে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর নজরদারীর ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও তার সরকারের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন। আদিলুরের গ্রেপ্তার ও অধিকার নিয়ে নানা হয়রানির বিষয়টি শুধু মার্কিন সরকার নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও নজরে রেখেছে।
আদিলুরকে মুক্তি দেয়ার আহবান মজিনার
আপডেট :August 29, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
