Skip to content

নৌকায় জনগণ আর ভোট দেবে না

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আপনি নির্বাচন করবেন, আবার প্রধানমন্ত্রী থাকবেন তা এদেশের জনগণ মেনে নেবে না। আপনার সঙ্গে আজকে মন্ত্রিপরিষদ রয়েছে। তারা আর কয়েদিন পর পালানোর জায়গা পাবেন না।

বুধবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কেশরগঞ্জ হাইস্কুল মাঠে কেশরগঞ্জ আঞ্চলিক কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিরোধী দলে থাকার সময়ে শেখ হাসিনার দেওয়া হরতালের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা হয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে এক চুল পরিমাণও নড়বেন না। আপনি ১৭৩ দিন হরতাল দিয়েছেন। তাহলে আপনি কেন এতদিন হরতাল দিলেন?

কাদের সিদ্দিকী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে আপনি প্রমাণ করেছেন, আগামীতে আপনারা সরকারে যেতে পারবেন না।’

বঙ্গবন্ধুর নাতি সজিব ওয়াজেদ জয়ের সমালোচনাও করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

প্রধানমন্ত্রী মাঠে নেমে খেলতে চান আবার রেফারিও হতে চান দাবি করে কাদের সিদ্দিকী বলেন, আপনি আমার খবর জানেন না। আপনার বাবা বঙ্গবন্ধু আমার খবর জানতেন। আপনি মাঠে নেমে খেলতে চান, আবার রেফারিও থাকবেন তা এদেশের মানুষ মেনে নেবে না।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও প্রকৌশলী শামসুদ্দিন আহমেদকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে কাদের সিদ্দিকী স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন, গত দুই নির্বাচনে শামছুদ্দিন ও মোসলেম উদ্দিন রাজাকারকে এমপি বানিয়েছেন।

তিনি কৃষক শ্রমিক জনতা লীগকে স্বাধীনতার স্বপরে শক্তি দাবি করে ‘গামছা’ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

জনসভায় সংগঠনের আহবায়ক আ. হামিদ মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, অধ্য আ. রশিদ, আনিছুর রহমান, আ. মালেক সরকার, ডা. আ. রাজ্জাক, কারামুক্ত নেতা বিল্লাল হোসেন, আবুল কাশেম, ইদ্রিছ আলী, শাহিনুর আলম দীপক দে প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫