Skip to content

হতাশা কেটেছে বিপাশার

বিনোদন ডেস্ক ॥ জনের সঙ্গে প্রায় এক দশকের প্রেম ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন ৩৪ বছর বয়সী বলিউড অভিনেত্রী বিপাশা বসু। এ ছাড়া কেরিয়ারটাও মোটেই ভাল যাচ্ছিল না তার। এসব মিলিয়েই দিন দিন হতাশা গ্রাস করছিল তাকে। ঠিক তখনই তার জীবনে হাজির হলেন বলিউড হিরো হারমান বায়েজা। আর এর মধ্য দিয়েই হতাশা কেটেছে বিপাশার। এ নতুন প্রেমিককে নিয়ে এখন প্রেমের জোয়ারে ভাসছেন তিনি। হারমান বায়েজাকে পেয়ে আজকাল দারুণ পরিতৃপ্তির ছোঁয়া লেগেছে বিপাশার চোখে-মুখে। জানা গেছে, এর আগে প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড ছিলেন হারমান বায়েজা। তবে এখন বিপাশাকেই আপন করেছেন তিনি। মাস দুয়েক হলো একে অন্যের সঙ্গে ডেট করছেন। দুজনে একসঙ্গে রোমান্টিক হলিডেও কাটিয়ে এলেন গোয়াতে। গোয়ার সমুদ্র সৈকতে প্রেম করতে গিয়েই প্রথম ধরা পড়ে যান তারা। এ ছাড়া লস অ্যাঞ্জেলেসেও হারমান-বিপাশাকে হাত-ধরাধরি করতে দেখে ফেলেছিলেন বিপাশার ভারতীয় ভক্তরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫