স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে বিশ্ব সেরা অলরাউন্ডারের শ্রেষ্ঠত্ব আবারও হারালেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ খেলে পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এ তালিকায় শীর্ষে উঠে এসছেন। আর সাকিব ফিরেছেন পেছনে। বর্তমানে হাফিজের রেটিং ৩৯৬ আর দ্বিতীয় স্থানে পতনের পর সাকিবের রেটিং ৩৮৭ পয়েন্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ ২৩২ রান করার পাশাপাশি দু’টি উইকেট নিয়ে সেরা হয়েছেন পাকিস্তানের এ অলরাউন্ডার। গত জানুয়ারিতে সাকিবের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন হাফিজ। পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে হাফিজ ব্যর্থ হন। মার্চে আবার সবার উপরে উঠে যান সাকিব। কিন্তু বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে সাকিবের অনুজ্জ্বল নৈপুণ্য মে মাসে আবার শীর্ষে পৌঁছে দেয় হাফিজকে। সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ৫৩ ও ১ উইকেট নিতে সক্ষম হন। এরপর জুনেও ঠিক একইরকম ঘটনা ঘটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফিজের ব্যর্থতায় শীর্ষে উঠে আসেন সাকিব। এবার হাফিজ আবারও শীর্ষে চলে গেছেন। আর সাকিব আছেন দু’নম্বরে। টেস্টের অলরাউন্ড র্যাঙ্কিংয়েও সাকিবের অবস্থান একই।
সাকিবকে হটিয়ে শীর্ষে হাফিজ
আপডেট :September 2, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
