Skip to content

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ গ্রেফতার ৫৫০

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। গতকালই এ অভিযান শুরু হয়। এ সময় ৩৭ বাংলাদেশীসহ কমপক্ষে ৫৫০ জন শ্রমিককে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। দেখাতে পারেনি কাজ করার বৈধ কোন অনুমোদনও।

সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের মধ্যে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকের সংখ্যাই বেশি।

বাংলাদেশ সরকার জানিয়েছে, বাংলাদেশী শ্রমিকদের বেশির ভাগই সম্প্রতি বৈধ হওয়ার সুযোগ নিয়েছেন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া কোন শ্রমিককে তারা দেশটিতে থাকতে দেবেন না।

বাংলাদেশ সরকারের হিসাব মতে, মালয়েশিয়ায় মোট ৫ লাখের মতো বাংলাদেশী শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে একটি বড় অংশ কাছাকাছি সময়ে বৈধতা দেয়ার সুযোগ কাজে লাগিয়েছেন। আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার মানুষ সেই সুযোগ নিতে পারেননি, জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। এশিয়ার অভিবাসীদের নিয়ে কাজ করা এমন সংগঠন কর্ম এশিয়া বলছে, এ সংখ্যা ২ লাখের মতো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫