Skip to content

মিয়ানমার থেকে টমেটো তরমুজ আমদানি

জেলা প্রতিনিধি ॥ ঢাকা: কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ দিয়ে মিয়ানমার থেকে টমেটো ও তরমুজ আমদানি করেছেন ব্যবসায়ীরা। টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় এবার মিয়ানমার থেকে আমদানি হচ্ছে টমেটো ও তরমুজ। দুটি পণ্যই বর্তমানে বাংলাদেশের বাজারে দুর্লভ এবং প্রচুর চাহিদা রয়েছে। রফতানি বাণিজ্যে যেমন পণ্যের তালিকায় নতুন নতুন পণ্য যোগ হচ্ছে, তেমনি আমদানি পণ্যের তালিকায়ও যুক্ত হচ্ছে নিত্যনতুন পণ্য।

সাম্প্রতিক সময়ে ঈদুল ফিতরের পর বাংলাদেশের বাজারে হঠাত্ করে পিঁয়াজের দাম বেড়ে যায়। পিঁয়াজের মূল্য কেজিপ্রতি ৮০-৯০ টাকায় পৌঁছলে সরকার টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে সীমান্ত বাণিজ্যের আওতায় পিঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়। টেকনাফ স্থলবন্দর ব্যবহারকারী আমদানিকারকরা মিয়ানমার থেকে বিপুল পরিমাণ পিঁয়াজ আমদানি করেন। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান মৌসুমে বাংলাদেশের কোথাও টমেটো এবং তরমুজের চাষাবাদ হচ্ছে না। অথচ বাজারে ওই দুটি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫