Skip to content

বেরলুসকোনির যৌন জীবন নিয়ে চলচ্চিত্র…

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইতালির সফট পর্নো মুভি নির্মাতা টিন্টো ব্রাস (৮০) দেশটির বহুল বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির (৭৬) যৌন জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। পরিচালক ব্রাস বলেন, আমি বেরলুসকোনিকে নিয়ে সিনেমা বানাতে চাই। ‘থ্যাঙ্ক ইউ, ড্যাডি’ নামটা মাথায় আগে থেকেই ছিল। তবে, কবে নাগাদ তিনি চলচ্চিত্রটি নির্মাণের কাজ শুরু করবেন, সে ব্যাপারে কিছু জানাননি। বেরলুসকোনির চরিত্রে কাকে নেয়া হচ্ছে, সেটাও এখনও ধোঁয়াশায় রয়েছে। একের পর এক নারীর সঙ্গে বেরলুসকোনির অবৈধ শারীরিক সম্পর্কে জড়ানো থেকে শুরু করে তার কুখ্যাত বুঙ্গা বুঙ্গা সেক্স পার্টি এবং সেখানে দেহপসারিণীদের সরব উপস্থিতি ও কার্যকলাপ সবই থাকছে সিনেমাটির কাহিনীতে। ব্রাস দুঃখ করে বলেন, আজকের দিনের অর্থহীন ইন্টারনেট পর্নো ওয়েবসাইটগুলোর প্রতি ঝোঁক সুনির্মিত যৌনতানির্ভর চলচ্চিত্রগুলোকে ছাপিয়ে গেছে। প্রবীণ বেরলুসকোনির কেলেঙ্কারি এখন সবারই জানা। সেটাকেই নিজের সিনেমায় ফুটিয়ে তুলতে প্রচেষ্টার কমতি থাকবে না প্রবীণ ব্রাসের। বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব নিয়ে সিনেমা নির্মিত হলে, সেটা যে ইতালির গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে না, তা বলা যায় নিশ্চিত করেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫