Skip to content

ভ্যালেন্সিয়ার জালে মেসির ৩ গোল

স্পোর্টস ডেস্ক ॥ প্রথম ম্যাচে মেসি-নেইমার জুটির সমন্বয়হীনতা খুবই চিন্তায় ফেলে দিয়েছিল বার্সেলোনাকে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তার সমাধান হয়ে গেছে-লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে লা-লীগায় ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারানোর পর বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনো বললেন এমন কথা। স্প্যানিশ সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে নিজেদের মাঠে ফিরতি লেগের খেলায় বার্সেলোনা গোলশূন্য ড্র করার পর মার্টিনো বলেছিলেন, আমি মেসি-নেইমার জুটিকে আরও ধারলো ভূমিকায় দেখতে চাই।
লা-লীগায় মাঠে নেমেই মেসি-নেইমার জুটি দেখালেন দারুণ ফুটবল প্রদর্শনী। মেসি নিজের ২৩তম হ্যাটট্রিক পূরণ করে দলকে এনে দেন লা-লীগায় টানা তৃতীয় জয়। ৪১ মিনিটে মেসির তৃতীয় গোলটি করতে সাহায্য করেন ব্রাজিল সেনসেশন নেইমার। প্রায় মাঝ মাঠ থেকে বাড়ানো নেইমারের বলটি মেসি ভালেন্সিয়ার জালে জাড়িয়ে দেন নিশ্চিন্তে। এদিন মাত্র ৩০ মিনিটের ব্যবধানে মেসি পূরণ করেন লা-লিগায় তার ১৭তম হ্যাটট্রিক। ১১ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। সেস ফ্যাব্রিগাসের কাছ থেকে আসে বলের যোগান। ৩৯ মিনিটে মেসির দ্বিতীয় গোলটিও আসে ফ্যাব্রিগাসের সাহায্য থেকে।
মেসির সঙ্গে নেইমারও এদিন ছিলেন দুর্দান্ত। মেসিকে গোলের সহায়তা ছাড়াও দু’টি দারুণ গোলের সুযোগ তৈরি করেছিলেন, যদিও ল্েয পৌঁছতে পারেননি তিনি। তবে এই জুটির দারুণ ছন্দবদ্ধতায় ‘টাটা’ মার্টিনোর চিন্তা দূরীভূত করেছে নিশ্চিত। মেসি এই মওসুমে দুই খেলায় পাঁচ গোল করলেন। মালাগার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি তিনি। আর লেভান্তের বিরুদ্ধে প্রথম মাচে করেছিলেন দুই গোল। তবে লা-লিগায় এখনও কোন গোলের দেখা পাননি নেইমার।
এদিন খেলায় দুই দলের পাঁচটি গোলই আসে প্রথমার্ধের খেলায়। ভ্যালেন্সিয়াকে এদিন প্রথম ব্যবধান কমাতে পারে ৪৫ মিনিটে। হেল্ডার পোস্টিগা তখন গোলটি করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় গোলটি করে আরও একটু ব্যবধান কমান পোস্টিগা। কিন্তু শেষ ৪৫ মিনিটে লড়াই করেও খেলায় সমতা ফেরাতে পারেনি তারা। বরং ৬৩ মিনিটে পেদ্রো সহজ সুযোগ নষ্ট না করলে আরও একটি গোল খেত ভ্যালেন্সিয়া। তবে মেসির সামনেও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। ৮৪ ও ৮৬ মিনিটে তিনি দু’টি গোলের সুযোগ নষ্ট করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫