কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের এক ট্রাক চালক ও অপারেটর নিহত হয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মজিবর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে মিরপুর উপজেলার রানাখড়িয়া হাইওয়েতে বিআরবি গ্রুপের একটি ট্রাক (কুষ্টিয়া উ-১১-০০২৩) বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকের চালক খোকন (৩৫) ও অপারেটর রানা (৩৪) ওই ট্রাকটির সামনে দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে পিছন থেকে অপর একটি ট্রাক (ঝিনাইদহ ট ১১-০৫৯১) দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে প্রচন্ড গতিতে ধাক্কা দিলে ট্রাকটির সামনে দাঁড়ানো চালক ও অপারেটর দুই জনই ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত ২
আপডেট :September 3, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
