Skip to content

দাড়িগোঁফের ভক্ত সোনাক্ষী

বিনোদন ডেস্ক ॥ সালমান খানের ‘দাবাঙ’ ছবির পর থেকে বলিউডে এখন চলছে দাড়িগোঁফওয়ালা পুলিশ নায়কদের রাজত্ব। আর এসব দাড়িগোঁফওয়ালা নায়কদেরই নাকি ভালো লাগে সোনাক্ষী সিনহার।

ইতিমধ্যে গোফওয়ালা অজয় দেবগনের সঙ্গে সোনাক্ষীর ‘সন অব সর্দার’, অক্ষয়ের ‘রাউডি রাঠোর’ তো বক্স অফিসে সফল বলেও বিবেচিত হয়েছে। এর পর থেকে সব নায়কই নাকি এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। যার নেপথ্যে আছেন সোনাক্ষী। এছাড়া ‘ও মাই গড’ ছবিতে দাড়িগোঁফওয়ালা প্রভু দেবার সঙ্গে তার ‘গো গোবিন্দা’ আইটেম গানটিও ভালোই নিয়েছে দর্শক।

তাই নায়করাও নাকি বিশ্বাস করেন দাড়িগোঁফ রেখে সোনাক্ষীর বিপরীতে অভিনয় করতে পারলেই ছবি হিট। আর সোনাক্ষীও তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন নিজের মতো করেই।

কিছু দিন আগে রণবীর সিংয়ের সঙ্গে সোনাক্ষীর মুক্তি পেয়েছিল ‘লুটেরা’ ছবিটি। ক্যারিয়ারের শুরু থেকে বেশ কয়েকটি হিট ছবি উপহার দিলেও ‘লুটেরা’ ছবির পর সোনাক্ষীর অভিনয় আর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

ছবিটি দেখার পর নাকি সোনাক্ষীর লাকি বয় সালমান খানের চীর শত্রু শাহরুখও তার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫