স্টাফ রিপোর্টার ॥ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর অর্থ্যাৎ বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে চার হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয় ৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৩টির এবং অপরির্বতিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
অপরদিকে বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ইবনে সিনা, পদ্মা অয়েল, অলিম্পিক, একটিভ ফাইন, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, অরিয়ন ফার্মা ও কনফিডেন্স সিমেন্ট।
অন্যদিকে, মঙ্গলবার ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে চার হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় ৪৫৬ কোটি ৭২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ২২ কোটি টাকা।
