Skip to content

সবার সামনেই কাঁদলেন দীপিকা

বিনোদন ডেস্ক ॥ উচ্ছ্বলতা এবং সাবলীল অভিনয়ের জন্য সমাদৃত দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোনের অভিনয় মতা নিয়ে কারো মনেই প্রশ্ন নেই। শুধু ভক্তই নয়, বলিউডের রথী-মহারথীদের অনেকেই দীপিকার অভিনয়ের ভক্ত। আর এই তালিকায় যুক্ত হলো আরো একটি নাম- সঞ্জয় লীলা বানসালি।

সঞ্জয়ের ‘রাম লীলা’ ছবিতে লীলা চরিত্রে অভিনয় করছেন দীপিকা। শুটিংয়ের শেষ দিন একটি বিশেষ দৃশ্যে অভিনয়ের পর সেটে উপস্থিত সবাই দীপিকার ভূয়সী প্রশংসা শুরু করেন। এর থেকে বাদ যাননি ছবির নায়ক রণবীর সিংও। কিন্তু যখন স্বয়ং সঞ্জয় লীলা বানসালি এগিয়ে এসে দীপিকার অভিনয়ের প্রশংসা করলেন, দীপিকা আর নিজেকে ধরে রাখতে পারেননি। সবার সামনেই কেঁদে ফেলেন তিনি। এমনই সেই কান্না যে আর কিছুতেই থামছিল না। পরে সঞ্জয় ও রণবীরের কথায় কান্না থামে দীপিকার। এমন কান্নাকাটির কারণে শাহরুখ খানের ছেলে আবরামের জন্য ইতালির মিলান থেকে কিনে আনা উপহারগুলো নিয়ে যেতেও দেরি হয়ে যায় দীপিকা পাড়ুকোনের।

তবে অনেকেই বলছেন, পরিচালক বনসালি তার অভিনেতাদের ভেতর থেকে সত্যিকারের আবেগ বের করে নিয়ে আসার জন্য বিশেষভাবে পরিচিত, তাই বিষয়টি বনসালির জন্য নতুন কিছুই ছিল না।

আরও জানা গেছে, পরবর্তীতে দীপিকাকে শান্ত করার জন্য সেদিনের শুটিং বাতিল করেন বনসালি এবং পরের দিন দীপিকা আগের রূপে ফিরে আসেন এবং বেশ ভালোভাবেই দৃশ্যটির শুটিং করেন।সূত্র: ইন্টারনেট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫