Skip to content

রাতে ধর্মগুরুর নারীসঙ্গ!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। আর তাই ধর্মের দীা দিতে রাত ৮টার পর মেয়েদের সঙ্গে একান্ত সাাত্ করতেন তিন! এমন তথ্যই ফাঁস করেছেন বাপুর একান্ত ঘনিষ্ঠ সহযোগী।

আসারামের এ কীর্তিকে ধামাচাপা দিতে তার শিষ্যরা রাজস্থান পুলিশকে ঘুষও দিতে চেয়েছিল বলে ওই সহযোগী জানান।

এদিকে আশারাম বাপুকে ১৪ দিনের জেল হেফাজতে নিয়েছে যোধপুরের পুলিশ। ১৬ বছরের এক মেয়েকে যৌন হয়রানির অভিযুগে গত শনিবার রাতে আশ্রম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকতে হবে।

জেলহাজতে থাকা গুরুকে চিন্তিত তার শিষ্যরা। কারণ মশার কামড়ে জেলের ভেতর নাকি আসারামের ঠিকমত ঘুম হচ্ছে না।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আসারাম বাপু যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক মেয়ের ওপর যৌন নির্যাতন চালায়। ২০ আগস্ট ভিক্টিম নিজেই এ অভিযোগ করে।

তখন ওই অভিযোগ উড়িয়ে বাপুর ছেলে জানান, ওই কিশোরী মানসিক ভারসাম্যহীন।

তবে তার কথায় বসে থাকেনি নারী সংগঠনগুলো। ঘটনার প্রতিকারের দাবিতে মাঠে নামে। তাদের সরব আন্দোলনের মুখে শনিবার মধ্যরাতে বাপুকে নিজ আশ্রম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫