জেলা প্রতিনিধি, সিলেট ॥ সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে মুহুর্মুহু বোমা ফাটিয়ে স্বর্ণের মার্কেট লুট করে নিয়েছে ডাকাতরা। এ সময় তাদের হামলায় মার্কেটের পাহারাদার বাশার মিয়া নিহত হয়েছেন। আহত আরও দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গতকাল রাত ৮টায় এ ঘটনা ঘটে। এ সময় জনাকীর্ণ ছিল ওই এলাকা। হামলায় মার্কেটের ব্যবসায়ীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে মার্কেটের পাহারাদার বাদশা মিয়া ও পান দোকানি বদরুলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সন্ধ্যায় জনাকীর্ণ এ এলাকায় ডাকাতির ঘটনায় হতবাক হয়েছেন সিলেটবাসী। রাতেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ঘটনার প্রায় আধঘণ্টা পর র্যাব ও পুলিশ ঘটনাস্থলে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টায় জনাকীর্ণ ছিল জিন্দাবাজার এলাকা। এ সময় মুহুর্মুহু বোমার শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। জিন্দাবাজার পয়েন্ট থেকে পূর্বদিকের রাস্তায় একের পর হাতবোমা ফাটিয়ে প্রায় ৩০ জনের ডাকাত দল নেহার মার্কেটের দিকে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়। আশপাশের লোকজন ভয়ে পাশের মার্কেটে ঢুকে পড়েন। ওই এলাকায় অবস্থিত নেহার মার্কেটে সিলেটের সবচেয়ে পুরনো ও বৃহৎ স্বর্ণের ব্যবসা কেন্দ্র। প্রায় ২৫টি স্বর্ণের দোকান রয়েছে ওই মার্কেটে। পাশে রয়েছে হক সুপার মার্কেট। ওই মার্কেটের নিচতলায় রয়েছে অর্ধশতাধিক স্বর্ণের দোকান। বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতরা নেহার মার্কেটে প্রবেশ করে। আতঙ্কে দোকানের ভেতরে থাকা ক্রেতা ও ব্যবসায়ীরা যে যার মতো আত্মরক্ষার চেষ্টা করেন। আর এ সুযোগে ডাকাত দল একযোগে হামলা চালায় মার্কেটে। তারা একের পর এক বোমার বিস্ফোরণ ঘটায় আর দোকানের ভেতরে ঢুকে অবাধে লুটপাট চালায়। দোকানিরা জানিয়েছেন, প্রায় ২-৩ কোটি টাকার মালামাল লুট করা হয়েছে। বোমায় ক্ষতবিক্ষত হয়ে গেছে নিহত বাশার মিয়ার পুরো শরীর। তার ডান হাত উড়ে গেছে।
সিলেটে বোমা ফাটিয়ে স্বর্ণের মার্কেট লুট
আপডেট :September 5, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
