Skip to content

রাজাকারপুত্র আওয়ামী লীগের প্রার্থী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামী লীগ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির বলেন, স্বাধীনতার পর শুধু গত নির্বাচনে তার ছোট ভাই গোলাম সবুর টুলু প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন। টুলুর অকাল মৃত্যুতে আসনটি শূন্য হয়। রিমন প্রসঙ্গে গোলাম কবির বলেন, রিমনের বাবা মরহুম খলিলুর রহমান বরগুনার চিহ্নিত রাজাকার হওয়ার কারণে তাকে নিয়ে আওয়ামী লীগে অনেক বিতর্ক রয়েছে।

যে মুহূর্তে দেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে সেই মুহূর্তে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও রাজাকারের সন্তান হিসেবে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে রিমনকে পাথরঘাটায় রাষ্ট্রীয় সালাম গ্রহণ করতে দেওয়া হচ্ছে না।

এ সংক্রান্ত একটি সরকারি গেজেটও জারি করা হয়েছে। গোলাম কবির বলেন, দেশে বর্তমান প্রেক্ষাপটে রিমন মনোনয়ন পেতে পারেন না। বরগুনার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন মনোয়ার বলেন, রিমনের বাবা রাজাকার ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫