Skip to content

প্রেম করার জন্য জোর করে প্রসূণের বাবা

বিনোদন ডেস্ক ॥ লাক্সতারকা প্রসূণ আজাদ মেধাবী ছাত্রী। পড়াশুনা ছাড়া কিছুই বোঝেন না। কিন্তু তার বাবা তাকে বাধ্যতামূলক প্রেম করতে বলছেন। এমন কি নিজেও মেয়ের জন্য ছেলে খুঁজছেন। এ নিয়ে এলাকায় নানা কাহিনী ঘটছে।

কিন্তু এ ঘটনা বাস্তবে না। আসছে ঈদের জন্য নির্মিত একটি নাটকে এমনই এক গল্পে অভিনয় করেছেন প্রসূণ। আশরাফুর রহমান আশিকের রচনায় এ নাটকের নাম ‘বাধ্যতামূলক প্রেম’। নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি।

নাটকটি সম্পর্কে প্রসূণ আজাদ বলেন, ‘ আমি এ নাটকে একজন কলেজের ছাত্রী। আমার কলেজ ড্রেস পড়ে সবসময় থাকতে হয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে উত্তরায় শুটিং করছি। নাটকটি অনেক মজার হবে। আমার বাবা আমাকে প্রেম করার জন্য জোর করে। কিন্তু আমি সবসময়ই পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি।’

আসছে ঈদে যে কোনো একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫