Skip to content

ঢাকার পর বরিশালে আলীগ সরকারের উন্নয়ন বিলবোর্ড

জেলা প্রতিনিধি, বরিশাল ॥ ঢাকার পর এবার বরিশালে উন্নয়নের বিলবোর্ড টানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নগরীর প্রায় অধিকাংশ বড় বড় বিলবোর্ডগুলোর ওপর এই ব্যানার টানানো হয়েছে। সিটি কর্পোরেশনের কড়াকড়ি থাকায় নগরীতে নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে বিলবোর্ড রয়েছে। মোবাইল ফোন কোম্পানিসহ বড় বড় কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এসব বিলবোর্ডে দেখা যায়।
কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার ওই সব প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ওপর আওয়ামী লীগের সাড়ে ৪ বছরের উন্নয়নের ফিরিস্তিসংবলিত ব্যানার দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত এসব ব্যানারে যোগাযোগ, ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নের কথা লেখা আছে। এছাড়াও বিলবোর্ডগুলোতে ‘উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতার দরকার’ শীর্ষক একটি স্লোগানও রয়েছে।
হঠাৎ করেই এভাবে বিলবোর্ড টানানোয় সাধারণ জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করীম জানান, ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। দেশব্যাপী উন্নয়ন করেছে আওয়ামী লীগ। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকেই এই ব্যানার টানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫