Skip to content

গাজীপুরে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর শহরের মোশারফ টাওয়ারের পিছন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।
আজ দুপুর দেড়টায় শহরের রাজবাড়ী রোডে মোশারফ টাওয়ারের পিছন থেকে পলিথিন দিয়ে মোড়ানো ঔষধের কার্টন থেকে এ লাশ উদ্ধার করা হয়। প্রথমে টোকাইদের দৃষ্টি গোচর হলে পরে এখানকার হাজী তাজুউদ্দিন সুপার মার্কেটের দোকানীরা নবজাতকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, মামলা প্রস্তুতি চলছে। মোশারফ টাওয়ারে গ্রীণ হাসপাতালের মালিককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫