Skip to content

নারীসঙ্গে ক্লান্ত ওজিল

স্পোর্টস ডেস্ক ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে জোয়াকিম লো। স্পেন থেকে জার্মানি। রিয়াল মাদ্রিদ তাঁকে আর্সেনালে বিক্রি করার জন্য গত কয়েক দিন ধরে কম ক্ষোভ দেখা যায়নি। গ্যারেথ বেলকে কিনতে কেন ওজিলকে বিক্রি করা হবে এই নিয়ে স্প্যানিশ ক্লাব কর্তাদের মুণ্ডপাত করতেও ছাড়েনি টুইটারে তাঁর সমর্থকরা। কিন্তু তাঁর — মেসুট ওজিলের রিয়াল মাদ্রিদ ছাড়ার ‘আসল’ কারণ নাকি অন্য। ক্লান্তি। মাঠে পরিশ্রমের ক্লান্তি নয়। মাঠের বাইরে। সুন্দরীদের সঙ্গে সময় কাটিয়ে। ২৪ বছর বয়সি জার্মান ফুটবলার সুন্দরীদের আকর্ষণে এতটাই নাকি মজে ছিলেন যে বাধ্য হয়েই রিয়াল মাদ্রিদ তাঁকে ছেড়ে দেওয়ার আগে সতর্কও করেছিল। কিন্তু তাতেও কোনও লাভ না হওয়ায় চরম সিদ্ধান্তটা নিয়েই ফেলেন রিয়াল কর্তারা। এমনটাই দাবি স্প্যানিশ মিডিয়ার।

জার্মান মিডফিল্ডারের আকর্ষণের কেন্দ্রে ছিলেন নাকি প্রাক্তন মিস ভেনেজুয়েলা আইদা ইয়েসপিকা। ৩১ বছর বয়সি মডেলের সঙ্গে সময় কাটাতে সুযোগ পেলেই ওজিল উড়ে যেতেন মিলান আর প্যারিসের হোটেলে। হপ্তা দুয়েক অন্তর ১৫ হাজার পাউন্ড গাঁটের কড়ি খরচ করে উড়ে যেতেন ইয়েসপিকার কাছে। চার্টার্ড বিমানে। কাকভোরের সেই বিমানযাত্রা আবেগের ভেলায় ভেসে এতটাই দীর্ঘায়িত হত যে ওজিলের পারফরম্যান্সে তার প্রভাব অবশ্যম্ভাবী ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫