Skip to content

কেটির নতুন সঙ্গী

বিনোদন ডেস্ক ॥ টমের স্বেচ্ছাচারিতা আর স্বামী হিসেবে অযোগ্যতার অভিযোগ তুলে টম ক্রুজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি ঘটিয়ে এখন বেশ বিপাকেই পড়েছেন হলিউড অভিনেত্রী কেটি হোমস। সম্পর্কের অবসান হলে মিডিয়াতে তাদের মেয়ে সুরির অভিভাবকত্ব নিয়ে সৃষ্টি হয় নানা টানাপড়েন।

টমের দায়িত্বহীনতা আর মা হিসেবে সন্তানের অধিকতর যতœআত্মির খেয়ালে সুরির পুরো ভার নিয়ে নেন কেটি। আমজনতা কিছুই জানতে পারত না যদি মাস তিনেক আগে ওয়াশিংটন পোস্ট সুরির গতিবিধি নিয়ে নাক না গলাত।

শুটিংয়ের অবসরে মেয়ে সুরিই নয়, বরং নতুন প্রেমিকের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন কেটি। তেমনি এক শুটিংয়ের সন্ধ্যায় তাকে দেখা গেছে অভিনেতা লুক কার্বির সঙ্গে ডিনার ডেটে।

তবে সেই সম্পর্কটি বেশিদিন স্থায়ী না হলেও বর্তমানে কেটি নতুন বন্ধু খুঁজে পেয়েছেন। আর সেই বন্ধুটির সঙ্গে প্রণয়েও জড়িয়েছেন। কেটির নতুন প্রণয় সঙ্গীর নাম হচ্ছে জেমি ফক্স। যে কিনা ২০০৪ সালে টম ক্রুজের মুভ্যি ‘কোলাটারেল’ এর সহঅভিনেতা ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫