Skip to content

নির্বাচনে ‘অংশ’ নিতে চায় হেফাজত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সঙ্গে সমঝোতা না হলে জাতীয় পার্টির সঙ্গে তাদের বিকল্প জোটের সম্ভাবনাও রয়েছে।

নিজেদের ‘অরাজনৈতিক’ সংগঠন হিসেবে দাবি করলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে হেফাজতে ইসলাম। নির্বাচনে ‘অংশ’ নিতে চায় হেফাজত

সংগঠনটির পরিকল্পনা, অন্তত ৪০ থেকে ৪৫টি আসনে সমর্থক দলগুলোকে দিয়ে নির্বাচন করানো। বিএনপির জোটসঙ্গী ধর্মভিত্তিক দলগুলোর মাধ্যমে এসব আসন ১৮ দলের কাছে চাইবে হেফাজত।

বিএনপির সঙ্গে সমঝোতা না হলে জাতীয় পার্টির সঙ্গে তাদের বিকল্প জোটের সম্ভাবনাও রয়েছে। রাজনীতিতে ‘টিকে’ থাকার কৌশল হিসেবে এ পরিকল্পনা হেফাজতের।

নির্বাচনেও তারা ফ্যাক্টর হতে চায়, সুবিধা নিতে চায়।

নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতা করে ২০১০ সালের মার্চে প্রতিষ্ঠা হয় কওমি মাদ্রাসাভিত্তিক রাজনৈতিক দলগুলোর সংগঠন হেফাজতে ইসলামের।

শুরু থেকে নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে আসছে তারা। কওমি মাদ্রাসার শিক্ষকদের হাতেই ছিল এর নেতৃত্ব।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কথিত নাস্তিক ব্লগারদের বিচারের দাবি জানিয়ে দেশব্যাপী আলোচনায় আসে হেফাজত। রাজনৈতিক দলগুলোর সমর্থনে তাদের ব্যাপক উত্থান হয়।

কওমি মাদ্রাসাভিত্তিক প্রায় সব ধর্মভিত্তিক দল হেফাজতের সঙ্গে শামিল হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫