স্পোর্টস ডেস্ক ॥ ইতিহাস গড়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এবারের ইউএস ওপেনের শিরোপা জিতলেন টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এছাড়া ইউএস ওপনে টানা দ্বিতীয় ও পঞ্চম শিরোপা জিতে মোট ১৭টি গ্রান্ড স্লামের মালিক এখন সেরেনা। এর আগে ইউএস ওপনে টানা দুটি শিরোপা জেতা হয়নি সেরেনার। কিন্তু এবার তিনি সেটা করলেন গতবার ফাইনালে হারানো আজারেঙ্কাকে আবারও হারিয়ে। ইউএস ওপেনে টানা দ্বিতীয় ফাইনাল হেরে হতাশ আজারেঙ্কা।
রোববার বাংলাদেশ সময় গভীর রাতে ফাইনালে মার্কিন ‘চিরতরুণী’ সেরেনা ৭-৫, ৬-৭, ৬-১ গেমে হারালেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ২০০৭ সালে জাস্টিন হেনা হার্ডিনের পর এই প্রথম কোনো মহিলা পরপর দু’বার ইউএস ওপেন জিতলেন। এই নিয়ে মোট পাঁচবার ইউএস ওপেন জেতা সেরেনার ওপরে আছেন একমাত্র ক্রিস এভার্ট। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর তিনিই সর্বোচ্চ ৬টি ইউএসওপনের শিরোপা জিতেছেন।
রেকর্ড গড়লেন বুড়ো সেরেনা
আপডেট :September 10, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
