Skip to content

মুখ খুললেন মেগান

বিনোদন ডেস্ক ॥ ফিল্মি ক্যারিয়ারটা একান্ত নিজের বোকামির কারণে ভেস্তে গেছে। যদিও গেল ক’মাসে মাতৃত্বজনিত কারণে ছুটিছাটায় ক্যারিয়ারের ধসটা অনেকটাই ঢাকা পড়েছে মেগান ফক্সের। যদিও প্রথম বাচ্চার জন্মের পর কিছুটা সময় ক্যারিয়ারে থিতু হতে ‘টিনেজ মিউট্যান্ট’র শুটিং চালিয়ে গেছেন।

কিন্তু এখন প্রথম সন্তানের পর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না উঠতেই আবার সুখবর মেগান ফক্সব্রায়ান-অস্টিন গ্রিন দম্পতির ঘরে। আবার সন্তানসম্ভবা মেগান। মেগান আর গ্রিন দুজনেই বেশ উৎফুল্ল, দ্বিতীয় অতিথির আগমনে।

তবে ঠিক কীভাবে দুটি বাচ্চাকে একসঙ্গে বড় করে তুলবেন সেই ভাবনাতেও খানিকটা বিচলিত বৈকি। কিন্তু বাবা-মা হিসেবে দুজনের কোনো পরিকল্পনাও নেই শিশু দুটি বড় করে তোলার ব্যাপারে। অনেকটা বাচ্চাদের পুতুল খেলার মতো পরপর দুটি সন্তান নেয়া তো হলো কিন্তু তাদের দেখাশোনা আর বড় করে তোলাটা নিয়ে এমন হতচকিত মেগান কিংবা ব্রায়ান যে, ওটা নিয়ে শেষ পর্যন্ত বিশেষজ্ঞের দ্বারস্থই না হতে হয় সেটা ভেবে কূল পাচ্ছেন না।

তবে মেগান এবার একটি সত্যি কথাও স্বীকার করলেন। গেল মাস পর্যন্ত টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলসের শুটিংয়ের জন্যই মুখ খুলছিলেন না। দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরটি মিডিয়ায় অনেক আগে এলেও এতে সায় দেননি মেগান সিনেমাটির ব্যবসায়িক ক্ষতির দিক বিবেচনা করে। তবে এবার কোলে-কাঁখে দুটি ফুটফুটে বাচ্চা নিয়ে মেগানকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনেক মেগান ভক্ত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫