Skip to content

সিরিয়ার সহযোগীরা পাল্টা-জবাব দেবে: আসাদ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরীয় সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, এমন কোন প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। পশ্চিমারা সিরিয়ায় হামলা চালালে, সিরিয়ার সহযোগীরা তার পাল্টা-জবাব দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আসাদ। যুক্তরাষ্ট্রের পিবিএস চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আসাদ এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইউরোপীয় ইউনিয়ন ও আরব রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউরোপে আয়োজিত বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় সামরিক হামলার স্বপক্ষে নানা যুক্তি তুলে ধরে তাদের সম্মতি আদায়ের চেষ্টা করে চলেছেন। সিরীয় রাজধানী দামেস্কের কাছে গত ২১শে আগস্ট বিষাক্ত সারিন গ্যাস ব্যবহার করে আসাদ বাহিনী ১ হাজার ৪২৯ জন মানুষকে হত্যা করেছে বলে বারবার অভিযোগ আনছে যুক্তরাষ্ট্র ও বৃটেন। আসাদ বলেন, আমি আমার নিজ জনগণের ওপর যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছি, তার কোন প্রমাণ নেই। তবে তার সরকারের কাছে রাসায়নিক অস্ত্র ছিল কিনা, সে বিষয়টি তিনি নিশ্চিত করেননি ও সরাসরি তা অস্বীকারও করেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫