Skip to content

ঘরছাড়া মিম…

বিনোদন ডেস্ক ॥ সাধারণ ঘরের মেয়ে মিম। সংগ্রামমুখর একটা জীবন তার। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পার হয়ে একদিন সে অনেক বড় নায়িকা হয়। এমনই এক গল্প নিয়ে নির্মিত টেলিছবিতে অভিনয় করেছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।

মিম বলেন, ‘সাধারণ একটা মেয়ের জীবন সংগ্রামের কথা এখানে তুলে ধরা হয়েছে, যে একসময় ঘর ছেড়ে শহরে পাড়ি জমায় এবং অনেক বড় নায়িকা হয়।’

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় টেলিছবি ‘ঘরছাড়া’তে আরো অভিনয় করেছেন, দিলারা জামান, আজাদ আবুল কালাম ও খায়রুল আলম সবুজ। টেলিছবিটি আসছে কোরবানির ঈদে যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫