Skip to content

ছাত্রলীগ সভাপতিকে জুতাপেটা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল ॥ প্রথমবর্ষের এক ছাত্রীকে যৌনহয়রানী করায় ছাত্রলীগ নেতার কপালে জুটেছে অন্যরকম পুরস্কার। ছাত্রী আর শিক্ষক-শিক্ষিকারা মিলে তাকে করেছেন জুতাপেটা।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে দেলদুয়ারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজে।

প্রথমবর্ষের এক ছাত্রী ক্লাস করার সময় ওই কলেজের ছাত্রলীগ সভাপতি তোফায়েল হোসেন লিটু তার ক্লাসে যান। শিক্ষিকার উপস্থিতিতেই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এসময় প্রভাষক হাছিনা আকতার ঘটনার প্রতিবাদ করলে ওই নেতা শিক্ষিকার ওপর চরম ক্ষিপ্ত হয়ে অশ্লীল কথাবার্তা বলেন।

এঘটনায় সাধারণ ছাত্র-ছাত্রীদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তলব করে কলেজ প্রশাসন। এক পর্যায়ে অন্যান্য প্রভাষক একত্র হয়ে ওই নেতাকে কলেজ মাঠে নিয়ে গিয়ে জুতাপেটা করেন।

এ ব্যাপারে ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল করিম শহিদ বলেন, ‘ছাত্রীকে উত্যক্ত করায় প্রকাশ্যে কলেজমাঠে ওই ছাত্রকে জুতাপেটা করা হয়েছে। কলেজ থেকে তাকে বহিষ্কারও করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫