Skip to content

রাবিতে ভর্তি ফি কমানোর দাবিতে প্রগতীশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) বেশী ইউনিট থাকায় ভর্তি ফি অনেকটাই বেশী। ভর্তি ফি কমানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রী জোট বিক্ষোভ মিছিল করেছে। বুধবার সকাল ১১ টার সময় টুকিটাকি চত্তর থেকে আরাম্ভ হয়ে ক্যাম্পসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় পুর্বের স্থানে এসে মিছিল শেষে একটি সমাবেশ করে।

ছাত্রমৈত্রী জোটের সভাপতি সুমন আগষ্টেন শরীফ এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেয়া সময় তিনি , বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়মনীতি অনেকটাই নিম্নমানের। ভর্তি পরীক্ষার ফরম তুলতে গিয়ে একটি ছাত্রকে কয়েকটি ফরম উঠাতে হয়। ফরমের মুল্য অনেক বেশী। আর এত অনেক গরীব ছাত্রকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়। ফলে অনেক গরীব শিক্ষার্থী নির্দিষ্ট অনুযায়ী ফরম তুলতে পারে না। তাঁরা অনতিবিলম্বে ভর্তি পরীক্ষার মুল্য কমানোর জড়ালো দাবি জানায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫