Skip to content

আর্জেন্টিনার চূড়ান্তপর্ব নিশ্চিত

স্পোর্টস ডেস্ক ॥ দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল ২০১৪এর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার বাছাইপর্বের খেলায় তারা প্যারাগুয়েকে হারায় ৫-২ গোলে। অপর খেলায় উরুগুয়ে জয় পাওয়ায় টানা পঞ্চম বিশ্বকাপ আসরে খেলার স্বপ্ন নস্যাৎ হয়ে গেছে প্যারাগুয়ের। আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি থেকে দু’টি গোল করেন লিওনেল মেসি। অন্য গোলগুলো করেন সার্জিও আগুয়েরো, ডি মারিয়া ও ম্যাক্সি রডরিগুয়েজ। উরুগুয়ে ২-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার আশা জিইয়ে রেখেছে। আর এ হারের ফলে ১৪ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়া নিশ্চিত হতে পারেনি। এ অঞ্চল থেকে চার দলের মধ্যে জায়গা নিশ্চিত করতে তাদের এখন অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। আর্জেন্টিনার পযেন্ট সমান খেলায় ২৯। ইকুয়েডর ও উরুগুয়ে সমান ২২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে চার নম্বরে আছে ইকুয়েডর। মঙ্গলবার খেলা না থাকা চিলি ২৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫