Skip to content

ডি আই ইউতে ট্যোবাকো কন্ট্রোল এন্ড অ্যাওয়ারনেস র্শীষক সেমিনার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬৬নং গ্রীন রোড ক্যাম্পাস মিলানায়তনে ‘ট্যোবাকো কন্ট্রোল এন্ড অ্যাওয়ারনেস’ র্শীষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়, অত্র ইউনিভার্সিটির ট্যোবাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এর উদ্যোগে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ডাঃ এস. কাদির পাটোয়ারী সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নূরুল মোমেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূঁইয়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন এ্যাগেইনস্ট টিউবারক্লসিস এন্ড লাং ডিজেস এর টেকনিক্যাল উপদেষ্টা ইশরাত চৌধুরী, ক্যাম্পপেইন ফর ট্যোবাকো ফ্রি কিডস এর মিডিয়া কোঅডিনেটর তাইফুর রহমান, অত্র ইউনিভার্সিটির টিসিআরসির প্রেসিডেন্ট ও বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অর্থ কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট রোকেয়া ইসলাম। সেমিনার প্রবন্ধ পাঠ করেন ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপক ও টিসিআরসি সদস্য সচিব মোঃ বজলুর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫